Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে এবং নির্দিষ্ট কিছু আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এ অনিয়ম করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো, এখনো সেই চিত্র দেখা যাচ্ছে। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা ও অনেককে এলাকাছাড়া করার অভিযোগও তোলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানান তিনি।

তিনি দাবি করেন, এবারের নির্বাচনে দুটি পক্ষ ছিল—একটি সংস্কার ও বিচারের পক্ষে, অন্যটি পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার পক্ষে। গণভোটে ‘হ্যাঁ’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে এবং যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তারা ১১ দলীয় জোটকেও সমর্থন করেছেন। সে হিসেবে ১১ দলের জয় হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *