কুমিল্লায় ইম্পেক্টস (Impacts) আইএলটিএস-এর উদ্যোগে আয়োজিত স্কলারশিপ ইনটেনসিভ স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর ঝাউতলা কনকা শো-রুম ভবনের ৪র্থ তলায় ইম্পেক্টস হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, সোনার বাংলা কলেজ, সরকারি সিটি কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়সহ মোট ১০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ইম্পেক্টস-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছালেহ সারুখ। এ সময় তিনি বলেন, “এই কোর্সের মাধ্যমে অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষা নিয়ে থাকা লজ্জা ও দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাস অর্জন করেছে। শিক্ষার্থীদের এই পরিবর্তনই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
সনদ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকিয়া সুলতানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেহেরিন সুলতানা সুমনা ও সেমন্তি চক্রবর্তী , কুমিল্লা সরকারি সিটি কলেজের সামির খান, এবং কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের মাহমুদা ইসলাম ও সুমাইয়া ইসলাম তানবিনসহ আরও অনেকে।
এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোর্স শেষে ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন এবং ইম্পেক্টস-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছালেহ সারুখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
