Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজীর সমর্থনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে কুমিল্লা নগরীর টমছমব্রীজ, গোবিন্দপুর, দৌলতপুর, দিদার মার্কেট ও কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ ইনসাফভিত্তিক সমাজ গঠন, শান্তিপূর্ণ রাজনীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মোমবাতি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শূরা সদস্য গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. তাবারুক হোসাইন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. এমদাদুল হক জুয়েল, ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, মাওলানা মো. মোবারক হোসাইন আল কাদরী, মাওলানা মো. শেখ কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগর শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. রাহাদ পাটোয়ারী, নগর সদস্য হাফেজ মো. আল আমিন রেজা, মো. নিলয়, ছাত্রসেনা কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তালহা মিয়াজী, কুমিল্লা মহানগর প্রচার সম্পাদক মো. আদিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় দিদার মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ ও গাজী আব্দুল হালিম রেজভীর আন্তরিক উৎসাহ-উদ্দীপনা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *