Spread the love

আমাকে দিয়ে আর যাই সম্ভব হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনো দিনও সম্ভব না- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, হয়তো অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে কিন্তু গোপনে সে আমাকে ভোট দেবে ইনশল্লাহ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় জোট প্রার্থী বলেন, সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক ১০ টাকার জন্য কোনদিন আসবে না।

তিনি বলেন, গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাঁট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা, যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ।

এর আগে সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে শাপলাকলিতে ভোট চান তিনি। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *