Spread the love

ভোটের দিন এবার তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার অনেক ষড়যন্ত্র হতে পারে। সব ষড়যন্ত্র পরাজিত করতে বিএনপি নেতাকর্মীদের সবসময়ই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর স্টেডিয়ামে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই। একটি দল যাদের স্বাধীনতার সময় একটি ভূমিকা ছিল, তাদের কিন্তু মানুষ ভুলে যায়নি, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে মা-বোনদের জীবন এগিয়ে নিয়ে স্বাবলম্বী করার জন্য বিএনপি কাজ করবে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে৷ কৃষকদের জন্য অনেক কাজ হাতে নেওয়া হবে৷ জেলা-উপজেলায় এমনকি গ্রামে রাস্তা অনেক খারাপ৷ এগুলো ঠিক করা হবে জরুরি।
বিদ্যুৎ ও ইন্টারনেট সমস্যা রয়েছে৷ সরকারি হাসপাতালে ঔষধ ও চিকিৎসা সেবা পাওয়া যায় না তেমন৷ এগুলো ঠিক করার উদ্যোগ নেওয়া হবে৷ এর জন্য নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে৷
এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *