কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে কাজ করতে এসে ঠাকুরগাঁও জেলার এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নিহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার ১৯নং পূর্ব বেগুনবাড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
(১৯ জানুয়ারি) সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঠাকুরগাঁও থেকে দলবদ্ধভাবে বুড়িচং ও আশপাশের এলাকায় কাজ করতে আসেন। কাজের উদ্দেশ্যে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি মৃত্যুবরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় এক ব্যবসায়ী শরীফ জানায়,সে হঠাৎ অসুস্থ হয়ে যায়,তখন হাসপাতালে চিকিৎসা জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাজ করার জন্য তার ছেলেকে নিয়ে পূর্ণমতি গ্রামে এসেছিলেন। তাদের কোন অর্থ না থাকায় বাজারের দোকানদারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যুবসমাজের সহযোগীতায় পরিবারের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ বাড়িতে পাঠানোর চেষ্টা চলমান রয়েছে।
