লাইফস্টাইল

কুমিল্লায় কবি ও সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবিরের ৫০তম জন্মদিন উদযাপন

কুমিল্লা কবি ফোরামের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কুমিল্লার পরিচিত মুখ, সাংবাদিক, কবি ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের ৫০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা আদালতের পূর্ব গেটসংলগ্ন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিপ্রায়’-এর কার্যালয়ে ধর্ম ও সমাজ সচেতন লেখক, সাংবাদিক, সংগঠক ও কবি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা কবি ফোরামের সভাপতি, কবি ও সাংবাদিক মো. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে এবং দৈনিক প্রতিবিম্বের কুমিল্লা জেলা প্রতিনিধি কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক ইয়াছিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, রসিক কবি মো. আবদুল কাইয়ুম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ও কালের কণ্ঠের প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংবাদিক এহতেশামুল আরেফীন রুমেল, মো. আলমগীর হোসেন বাচ্চু, শাহীনুল ইসলাম শাহিন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কুমিল্লা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ, তরুণ সংগঠক ও মানবিক যোদ্ধা মো. জাবের হোসাইন, দৈনিক কুমিল্লা প্রতিদিন সম্পাদক মো. শরীফুল ইসলাম সুমন, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী এবং কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হৃদয়।

অ্যাডভোকেট মো. জাফর আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নারী নেত্রী সুমী বড়ুয়া, কবি সানজিদা রোমানা, দৈনিক সময় বায়ান্নের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম শাহীন, কবিপত্নী সেলিনা আক্তার ও কবিপুত্র রিফাত ইসলাম।

অনুষ্ঠানের একপর্যায়ে কেক কাটা ও কবিতা পাঠের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, কুমিল্লা।

উল্লেখ্য, কবি, সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ধর্মীয় ও সামাজিক সংগঠন গাউছিয়া ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শূরা সদস্য, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা কবি ফোরামের সহ-সভাপতি এবং বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় ধর্মীয় ও সামাজিক অসংগতির বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করে আসছেন। পাশাপাশি একাধিক গণমাধ্যমেও কাজ করছেন তিনি।

ব্যক্তিগত জীবনে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির তিন ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। তাঁর বাবা জীবিত থাকলেও প্রায় দুই বছর আগে তিনি তাঁর মাকে হারিয়েছেন। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানের জনক।

জন্মদিনের অনুষ্ঠানে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। তিনি বলেন, “আমি সহ আমরা সবাই যেন দেশ, জাতি, ধর্ম ও সমাজের কল্যাণকর কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দুনিয়া ও আখেরাতের জীবনকে সুন্দর ও আলোকিত করতে পারি। এ জন্য সবার প্রতি আহ্বান জানাই।”