বাংলা একাডেমির জিয়া স্মৃতি বইমেলায় ডা. জুবাইদা রহমান;সাংবাদিক মাসুদ এর রচিত বই সংগ্রহ
বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’-এ ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টল পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
মেলা পরিদর্শনকালে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ রচিত ‘জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ বইটি সংগ্রহ করেন।
বইটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর গৃহীত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
বইটি সংগ্রহের পর ডা. জুবাইদা রহমান মেলায় উপস্থিত লেখক ও প্রকাশকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মেলা প্রাঙ্গণে এ সময় বিপুলসংখ্যক দর্শনার্থী, লেখক, প্রকাশক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
