Spread the love

সীমান্তবর্তী জেলা কুমিল্লায় গত ৬ মাস (ডিসেম্বর থেকে মে) ৪৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে সর্বাধিক ১০ খুনের ঘটনা ঘটেছে। জেলার ১৭ থানার অপরাধ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। থানা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ডিসেম্বরে জেলায় ৭টি, জানুয়ারি মাসে ৫, ফেব্রুয়ারি ১০, মার্চ মাসে ৭ ও এপ্রিল মাসে ৮ এবং গত মে মাসে ৯টি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের অধিকাংশ ব্যক্তিগত বিরোধ ও পূর্ব শক্রতার জের ধরে ঘটেছে। এর মধ্যে ১টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাও রয়েছে। এর মধ্যে বহুল আলোচিত নাঙলকোটের সেলিম হত্যা মামলা। গত ১ ফেব্রুয়ারি জেলার নাঙ্গলকোট উপজেলায় দলীয় কোন্দল ও বিরোধে সেলিম ভূঁইয়া (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের দায়েমছাতি খিলপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।