বুড়িচংয়ে পিপল রসমালাই এন্ড সুইটমিট’র শুভ উদ্বোধন
কুমিল্লার বুড়িচং পৌরসভায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে মাধ্যমে উন্নতমানের মিষ্টি, রসমালাই, দই ইত্যাদির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘পিপল রসমালাই এন্ড সুইটমিট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় বুড়িচং পৌরসভায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মেঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ আরিফুল ইসলাম সুমন, বুড়িচং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল খালেক, মোঃ আলমগীর হোসেন, হাজী মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ জসিম উদ্দিন ও মাওলানা গোলাম মোস্তফা, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ ফয়েজ আহমদ।
এ ছাড়া প্রতিষ্ঠানের মালিক পিপল, পরিচালক গাজী মোঃ আলাউদ্দিন, মীর মোঃ ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, ব্যবসায়িক সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ব্যবসায়ের সফলতা, হালাল রিযিক এবং উপস্থিত সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা তৌহিদুর রহমান জিহাদী।মোনাজাত শেষে আগত অতিথিদের দোকানের স্পেশাল রসমালাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে।
