Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আরও চার আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার অভিযান চালিয়ে উপজেলার সাহেবাবাদ এলাকার আলফাজ চৌকিদার বাড়ির মো. কবিরকে (৩৫) ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

অপরদিকে এসআই (নিঃ) আল-আমিন উপজেলার দেউশ এলাকার মদন মিয়ার বাড়ির মো. খোকন মিয়াকে (৩৭) ১১৬ পিস ইয়াবাসহ আটক করেন।

এদিকে এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন পৃথক অভিযানে নাইঘর উত্তরপাড়া এলাকার হাজী সেকান্দর আলীর বাড়ির মো. হৃদয় প্রকাশ ওমর ফারুককে (২৭) ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

এছাড়া ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহীম প্রকাশ ইবু (২৩), আপন (৩০) ও সোলায়মানকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর সাজাপ্রাপ্ত আসামি রবি’কেও আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়