Spread the love

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট, বাজি ও একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ মে ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বড়জ্বালা বিওপির একটি টহলদল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। জব্দকৃত পণ্য ও গাড়িটি কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়।

বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়