কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিন্দিয়ারচর গ্রাম থেকে মোঃ রাফি নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন ভূইয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
