কুমিল্লার বুড়িচংয়ে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী চলমান এমআর টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, হাম ও রুবেলা ভাইরাস প্রতিরোধে এই ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাথমিক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। কর্মসূচিটি সফল করতে সার্বিক প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আফতাব ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সী, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ইমাম সমিতির প্রতিনিধি আবুল কাশেম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হক, পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, বুড়িচং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, সদস্য গোলাম কিবরিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীরা।
সভায় বক্তারা বলেন, হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন শতভাগ সফল করতে হবে।
