Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় মাদকসেবন ও চুরির অভিযোগে বাবু নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার স্থানীয়রা তাকে নিজ বাড়িতে ইয়াবা সেবনকালে হাতেনাতে আটক করে। এসময় তার সঙ্গে থাকা আরও ৭-৮ জন পালিয়ে যায় বলে জানা গেছে। আটক বাবু ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার সতর্ক করার পরও সে সংশোধন হয়নি। এছাড়া রাত হলে বিভিন্ন দোকান ও বহুতল ভবনে চুরির ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাসনাবাদ খান বাড়ির বাসিন্দা মমতাজ উদ্দিন বলেন, “আমার ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের তার বাবু চুরি করেছে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ওই তার উদ্ধার করা হয়েছে।”

ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি উজ্জ্বল খানের ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করা হয়, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *