Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের পরিচালিত অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে ঈদের পরদিন ২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন ২নং বাকশীমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় (বাচ্চু মিয়ার বাড়ির সামনে) কুমিল্লা-টু-বাগড়া পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নিপু (৩০), পিতা-মোঃ কবির, সাং-ভাটপাড়া, ০৩নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-কবির আহম্মেদ, সাং-পয়াত (উত্তরপাড়া), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ সাব্বির খন্দকার (৩০), পিতা-হারুন অর রশিদ, সাং-ঢলিপাড়া, ১৯নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ জাহিদ (৩০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-নুরপুর, ১৮নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রাসেল (৩৩), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-মুরাদপুর, ১৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রিপন (৩০), পিতা-হাজী আঃ রশিদ, সাং- দক্ষিণ হরিপুর (করিমের বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ শুভ ইসলাম (৩২), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-দৌলতপুর (কামালের বাড়ি), ৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ ইমরান হোসেন (১৬), পিতা-আনোয়ার হোসেন, সাং-শিকাপুর (মনির মেম্বারের বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। ইয়াছিন আরাফাত (২১), পিতা-আব্দুল জলিল, সাং-খাড়াতাইয়া (পশ্চিমপাড়া, হাজী বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।

আটককৃতদের পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন এবং লিখিত মতামত প্রদান করেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *