Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা থেকে নীলাচল ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওমর ফারুকের নিজ বাসভবনের উঠান প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মো. রাশেদুল হকের সঞ্চালনায় এবং মো. তফাজ্জল হোসেন বিএসসি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলামিন সালেহী, ডাক্তার জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মজিবুর রহমান পেশকার, রুকুনুজ্জামান মাস্টার, ডাক্তার সামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুল হক, ব্যাংকার মামুনুর রশিদ, সাব-ইন্সপেক্টর সাবের আহমেদ, সানাউল্লাহ রাসেল, আবদুল বাতেন ভূঁইয়া, সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, সফিকুর রহমান মেম্বার, জহির মেম্বার, এরশাদুজ্জামান, সিদ্দিকুর রহমান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আল আমিন সালেহী।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এলাকার সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *