ফেনীতে ফসলি জমির মাটিকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাতির মজুমদারসহ সাত জনকে আটক করেছে।
বিভিন্ন সূত্র জানান, বিএনপি সরকার গঠন করার পর থেকে ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন স্থানে ফসলি জমির মাটিকাটার মহোৎসব শুরু হয়। এতে করে ভাগাভাগি নিয়ে নিজদলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
