Spread the love

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের নির্দেশে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের প্রায় ২,৫০০ সদস্য ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

জানা গেছে, এই বাহিনীটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলির মাধ্যমে নির্ধারিত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে। মার্কিন মেরিন বাহিনী সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই অভিযানে সক্ষম হলেও, চলমান এই সংঘাতে তাদেরকে প্রথমবারের মতো নির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে মোতায়েন করা হচ্ছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলা কিংবা ইরানের ভূখণ্ডের কোনো কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই মোতায়েন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি ও আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। একই সঙ্গে এটি ইঙ্গিত করছে যে যুক্তরাষ্ট্র অদূর ভবিষ্যতে যুদ্ধ শেষ করার পরিবর্তে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আলজাজিরা

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়