Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ মিজান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটের সময় বুড়িচং থানার এসআই মোঃ জয়নুল ও এএসআই মোঃ আসাদ আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি উপজেলার বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় অবস্থিত ঈদগাহ চৌমুহনী সংলগ্ন শফিউল ইসলামের দোকানের সামনে বাগড়া-কুমিল্লাগামী পাকা সড়কে পরিচালিত হয়।

এ সময় তল্লাশি চালিয়ে মিজানের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মিজান নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ইন্দ্রাপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম হান্নান সরকার।

বুড়িচং থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়