Spread the love

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ ‘এসেম্বলি অব এক্সপার্টস’ বিপ্লবী গার্ডের (আইআরজিসি) চাপে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদ শহরে দাফন করা হবে। বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, খামেনির জন্ম মাশহাদ শহরে। তার পিতাকেও সেখানকার ইমাম রেজা (আ.) মাজারে সমাহিত করা হয়েছিল। মৃত্যুর আগে খামেনি নিজেও ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন, তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।

উল্লেখ্য, খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *