Spread the love

নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা:

১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

২. নজরুল ইসলাম খান

৩. রুহুল কবির রিজভী আহমেদ

৪. মো. ইসমাইল জবিউল্লাহ

৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা:

১. হুমায়ুন কবির

২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম

৩. ডা. জাহেদুর রহমান

৪. ড. মাহাদি আমিন

৫. রেহান আসিফ আসাদ


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *