সারাদেশ

প্রতিমন্ত্রীর গাড়ি গিয়ে পড়ল ধানক্ষেতে,অতঃপর

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। দুর্ঘটনায় ওই পথচারী নারী সামান্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের জমিতে পড়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, পথচারী নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা সুস্থ ও নিরাপদ রয়েছেন।