Spread the love

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হত্যা মামলার সেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হবে।
আসামিরা হলেন— মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাটি গ্রামে। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ওই আসামিদের মুক্তি দেয়।

বিষয়টি কারা কর্তৃপক্ষ অফিশিয়ালভাবে পুলিশকে জানায়নি। গতকাল বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে প্রশাসনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *