Spread the love

ময়মনসিংহের ভালুকায় খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর কারণে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে রান্নার আয়োজককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় অভিযান চালিয়ে ওই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় জনৈক আসুর বাড়িতে খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে অভিযোগে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, তামাট গ্রামে আসু নেতার বাড়িতে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর অভিযোগে অভিযান পরিচালিত হয়।
এসময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ০৪(০১) ধারা ভঙ্গে ২৭(ক) ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *