মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট তানজিবুর রহমান শুভ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন অ্যাডভোকেট তানজিবুর রহমান শুভ।
সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শেষে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তানজিবুর রহমান শুভ বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন।
