কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে খালেদ (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ জুন) উপজেলার মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ ওই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এদিকে, এ হৃদয়বিদারক ঘটনায় মহেশপুর গ্রামসহ আশপাশের এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
