Spread the love

আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমে নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে “ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম (এফপিএল)” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) কুমিল্লার বুড়িচং উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুমিল্লা হেড অফিসের সিনিয়র কমপ্লাইন্স অফিসার বিশ্বজিৎ হালদার।

প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ঝাউতলা এসএমই শাখার ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, এজেন্ট ব্যাংকিং কুমিল্লা ও নোয়াখালী বিভাগের রিজিওনাল ম্যানেজার আবু সাদাত মাহমুদ সুমন এবং রকেট কুমিল্লা বিভাগের রিজিওনাল ম্যানেজার মো. সামসুল আরেফিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক বুড়িচং বাজার উপশাখার ম্যানেজার মো. সালেহ আহমেদ, রকেটের এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন, সিনিয়র সেলস ম্যানেজার মো. ইসমাইল হোসেন ভূইয়া ও ঝুটন দেবনাথ, বুড়িচং বাজার আউটলেট শাখার স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ, ভরাসার বাজার আউটলেট শাখার স্বত্বাধিকারী শাহরিয়ার কাইয়ুম, বি-পাড়া বাজার আউটলেট শাখার স্বত্বাধিকারী মো. ওমর ফারুক, ব্যাংক কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও মো. মুন্না, ডেপুটি ম্যানেজার মাজেদুল ইসলাম সবুজ, উদ্যোক্তা ও ওয়েব ডেভেলপার মো. আবুল হাসনাতসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিং, বীমা, ঋণ ব্যবস্থাপনা, অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, গ্রাহক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়