Spread the love

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সার্ভিস ভবনে নির্মাণকাজ চলাকালে একটি লোহার অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, “বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

দুর্ঘটনার কারণ ও দায় নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়