Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে মরহুম হাজী মুজাফর মুহুরী ও তার সহধর্মিণীর স্মরণে কবর জিয়ারত, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নাতনি জামাই হাজী ইঞ্জি. মিজানুর রহমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন,বাকশীমূল ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,বাকশীমুল ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাহার মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন মুন্সি, বাকশীমুল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা মোঃ মনির হোসেন, বিএনপি নেতা ডা. সোহেল, বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানজিবুর রহমান শুভ, বিএনপি নেতা জজু মিয়া, বাহার মিয়া, মনু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, যুবদল নেতা অলি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারদিন, ছাত্রদল নেতা হৃদয়, হাসিব, জুয়েল, তারেকসহ আরও অনেকে।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাকশীমুল ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাকশীমুল সুন্নীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক মোঃ মাকসুদুর রহমান এবং বাকশীমুল পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে হাজী মিজানুর রহমান সকলের কাছে দোয়া কামনা করে বলেন, তিনি প্রতি বছর মরহুমদের স্মরণে এ ধরনের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন। ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে পারেন, সে জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *