কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।এসময় সম্রাট নামের সঙ্গীয় কারবারি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা গামী পাকা রাস্তার ওপর থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন খন্দকার (২৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। সাথে থাকা মাদক কারবারি সম্রাট পালিয়ে যায়।মহিউদ্দিন পালাতে পারেনি।
গ্রেফতারকৃত মহিউদ্দিন খন্দকার উপজেলার পশ্চিম খাড়েরা (খন্দকার বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নজির মিয়া খন্দকার ও মাতার নাম মমতাজ বেগম।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
