অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুমিল্লা’র উদ্যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রিয় কুমিল্লা’র প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস ও মো. গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আলাউদ্দিন, মো. কবির আহাম্মদ, মো. আহসান পারভেজ ও মো. শাহজালাল সরকার, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আমির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম বাকী, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল।
এসময় সাবেক সেচ্ছাসেবক দল নেতা মো. একরামুল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরাফ উদ্দিন সরকার ও মো. এমদাদুর হক সবুজ, দুলালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. উসমান ভূইয়া, শশীদল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম জনি ও মো. আলাউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
