Spread the love

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বুড়িচং উপজেলার বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধূরী, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন চৌধূরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভা শেষে বুড়িচং বাজারের মাস্টার মার্কেটে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *