Spread the love

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারের পর নোবেলকে ডেমরা থানায় হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে বিভিন্ন সময়েও বিতর্কে জড়ান নোবেল। অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলে না গিয়ে প্রতারণার অভিযোগে ২০২৩ সালে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়া ২০২৫ সালের ২০ মে এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়