Spread the love

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিকে কোনো ভয় নয়,কেউ কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, ‘দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ, হাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।

জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মো. বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো. শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বায়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি ও ডা. মন্জুর আহমেদ সাকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা তৌহিদুল আজিম বাবু, কে এম আবদুর রাজ্জাক, কে এম আবদুল কাইউম, ডা. বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডা. আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আলহাজ্ব মানোয়ার হোসেন, শাহ আলম চৌধুরী, কাজী বাদল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *