দাউদকান্দিতে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘CORAZU’ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুইজন, ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় CORAZU ট্যাবলেটসহ তিনজন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, নিয়মিত মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গাঁজাসহ গ্রেপ্তার দুজন হলেন—মোঃ তরিকুল ইসলাম রাজন (৩১), পিতা-আসাদুল্লাহ প্রঃ আসাদ, মাতা-শেফালী বেগম, সাং-তিলাই (খালুয়ার বাড়ী), গুলমুন্ড ইউপি, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, বর্তমান-সিকদার বাড়ী, কোনাবাড়ি, থানা-কোনাবাড়ি, জেলা-গাজীপুর এবং মোঃ ফরহাদ আহম্মদ প্রঃ ফরহাদ মিয়া (৩০), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মৃত পারভীন আক্তার, সাং-রগৌরি, মাঝপাড়া, ৮নং ওয়ার্ড, ৮নং মোগলা বাজার ইউপি, থানা-মোগলা বাজার, জেলা-সিলেট, বর্তমান সাং-এনাম ভিলা, ঘাসিটোলা, লামাপাড়া, ৮নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, থানা-কোতয়ালী, জেলা-সিলেট।
ভারতীয় CORAZU ট্যাবলেটসহ গ্রেপ্তার তিনজন হলেন—সঞ্জিত দেব (৪৫), পিতা-সুখেন দেব, মাতা-দীপা দেব; বাবুল দেবনাথ (৪৭), পিতা-নারায়ন দেবনাথ, মাতা-সবিতা দেবনাথ; উভয় সাং-চাপুর (দেব বাড়ী), ৪নং ওয়ার্ড, ৪নং পূর্ব দৈড় ইউপি, থানা-বাঙ্গরাবাজার, জেলা-কুমিল্লা এবং সুমন (৩৮), পিতা-মৃত জব্বার হওলাদার, মাতা-লুৎফুর নেছা, সাং-পূর্ব শাহাজিরা, ৭নং ওয়ার্ড, শরিকল ইউপি, থানা-গৌরনদি, জেলা-বরিশাল।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোঃ ইব্রাহিম (২২), আইন বিষয়ক সম্পাদক, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ দাউদকান্দি পৌরশাখা; পিতা-মোঃ আলী আজম, মাতা-মৃত ডলি আক্তার, সাং-মাইজপাড়া, দিঘীরপাড়, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।
নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুমন মিয়া (৪৫), পিতা-আইয়ুব আলী, মাতা-মমতাজ বেগম, সাং-ভবানীপুর মজিদ মিয়ার বাড়ী, পোঃ সদর ইছাপুরা, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—মোঃ জসিম উদ্দিন (৫২), পিতা-মৃত সানা উল্লাহ, সাং-মালিগাও, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা; মোঃ রানা সিকদার, পিতা-কাদের শিকদার, সাং-টামটা সিকদার বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা; মোঃ মোক্তার (৩৬), পিতা-মো লোকমান মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-খৈয়াখালী, বর্তমান সাং-সবজিকান্দি মতিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা; মোঃ মোক্তার (৩৬), পিতা-মো লোকমান মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-খৈয়াখালী, বর্তমান সাং-সবজিকান্দি মতিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এবং বাবু (২৫), পিতা-জসিম উদ্দিন, সাং-মালীগাও, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দাউদকান্দি মডেল থানার এসআই (নিঃ) মাসুদ আলম পাটোয়ারী, এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) আরিফুর রহমান, এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) রেজোয়ানুল ইসলাম, এএসআই (নিঃ) সাজ্জাদ, এএসআই (নিঃ) শ্যামল, এএসআই (নিঃ) রিপন মিয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে। পরে তাদের ভিন্ন ভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
