Spread the love

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বিশ্বস্ত সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন চিকিৎসা। গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে অবস্থা এখনও সংকটজনক।
গত জুনে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে কাদের জানিয়েছিলেন, তিনিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভারতে অবস্থান করছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর তিন মাস আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ছাড়েন।
ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। এছাড়া তিনি নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *