Spread the love

কুমিল্লা-সালদা নদী সড়কে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় আক্তার হোসেন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত রোববার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার পাঁচোড়া-সিন্দুরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাক একই দিক থেকে যাওয়া মোটরসাইকেলটিকে সিন্দুরী ব্রিজের কাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। নিহত আক্তার হোসেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছিনাইয়া গ্রামের প্রয়াত সোনা মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন ইনসুরেন্স কর্মী ছিলেন।

বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক অভিযানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *