Spread the love

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ২৭টি অস্থায়ী গবাদিপশুর হাট বসবে। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা সূত্র জানায়, বুড়িচং পৌরসভায় ৩টি এবং বাকি ৮টি ইউনিয়নে ২৪টি অস্থায়ী গবাদিপশুর হাট বসবে।

বুড়িচং পৌরসভায় বসবে— বুড়িচং সদর অস্থায়ী গবাদিপশুর হাট, পূর্ণমতি অস্থায়ী গবাদিপশুর হাট ও হরিপুর দক্ষিণপাড়া অস্থায়ী গবাদিপশুর হাট।

রাজাপুর ইউনিয়নে শংকুচাইল ও দক্ষিণগ্রাম অস্থায়ী গবাদিপশুর হাটসহ ২টি হাট বসবে। বাকশীমূল ইউনিয়নে ফকির বাজার সংলগ্ন, কালিকাপুর ও বাকশীমূল অস্থায়ী গবাদিপশুর হাটসহ মোট ৩টি হাট বসবে।বাজার বসবে আগামী শনিবার বাকশীমূল ও মঙ্গলবার ফকিরবাজার।

ষোলনল ইউনিয়নে সবচেয়ে বেশি ৫টি হাট বসবে। এগুলো হলো— ভরাসার বাজার, পয়াত, পূর্বহুড়া, ষোলনল বাবুর বাজার ও কামারখাড়া ব্রিজ সংলগ্ন অস্থায়ী গবাদিপশুর হাট।

পীরযাত্রাপুর ইউনিয়নে কন্ঠনগর, গোবিন্দপুর ও পীরযাত্রাপুর অস্থায়ী গবাদিপশুর হাটসহ ৩টি হাট বসবে। ময়নামতি ইউনিয়নে নাজিরা বাজার ও দেবপুর বাজারে ২টি হাট বসবে।

মোকাম ইউনিয়নে কোরপাই, নিমসার, পরিহলপাড়া, আবিদপুর ও মিথলমা এলাকায় ৫টি অস্থায়ী গবাদিপশুর হাট বসবে। ভারেল্লা উত্তর ইউনিয়নে কংশনগর এলাকায় ১টি এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে লাটিয়ারপুল ও এতবারপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় ২টি হাট বসবে।

বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় মোট ১৮ হাজার ৭৯৪টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদার তুলনায় এ বছর ১ হাজার ৩৪টি গবাদিপশু বেশি রয়েছে বলেও তিনি জানান।