কুমিল্লার সংবাদ

কুমিল্লায় ৮ বছরের শিশু আয়েশা থানায়,পরিবারের সন্ধান চায় পুলিশ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আয়েশা আক্তার (৮) নামে এক শিশু বর্তমানে কুমিল্লা কোতোয়ালি থানায় রয়েছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম রবিউল ও মায়ের নাম সুমনা। তাদের বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কাকশিমুল গ্রামে। বাড়িটি মফিজ আলীর বাড়ি নামে পরিচিত।

জানা গেছে, আয়েশা তার মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিল। পরে কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার বড়পুকুরপাড় মসজিদের সামনে শিশুটিকে রেখে তার মা চলে যান। এরপর থেকে মায়ের আর কোনো খোঁজ পায়নি শিশুটি।

এ অবস্থায় শিশুটির পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ আয়েশার পরিবারের পরিচয় বা ঠিকানা সম্পর্কে জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: ০১৭১১১১২০৬৭