অপরাধ তালাশ

টমছমব্রিজে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, আহত কুবি শিক্ষার্থী

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ ফেরদৌস জিদনী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে টমছমব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে টমছমব্রিজ এলাকায় অবস্থানকালে একদল কিশোরের সঙ্গে আসিফ ফেরদৌস জিদনীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কিশোররা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হন।ঘটনার পর তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে হামলার কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।