আন্তর্জাতিক

বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশন ইন ফ্রান্সের পুনর্গঠিত কমিটির সংবর্ধনা

‘ভ্রাতৃত্বের বন্ধন, আলোকিত বুড়িচং’—এই স্লোগানকে সামনে রেখে মানবতা, সমতা ও শিক্ষাকে মূলমন্ত্র করে ফ্রান্সে বসবাসরত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলার প্রবাসীদের সংগঠন বুড়িচং এসোসিয়েশন ইন ফ্রান্স (বাফ) ‘Burichong Association en France (BAF)’-এর পুনর্গঠিত কমিটির সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে ‘BAF’-(বাফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি শরিফ আহাম্মদ ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ উপদেষ্টা মো. আবদুল বাতেন, জ্যেষ্ঠ উপদেষ্টা খিয়াং নয়ন (NK Nayan), সিনিয়র উপদেষ্টা মজিবুর রহমান খান, ‘BAF’ বাফ-এর উপদেষ্টা ও কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক নাছির আহাম্মেদ, মো. মাহাবুব আলম, বশির সরকার খোকন, মো. মেয়াজ্জেম হোসেন শামীম (SK Samim), কাউছার আহাম্মেদ, সাইফুল রহমান, এলান খান চৌধুরী, মো. আছিফ উদ্দিন, MIB TV-এর স্বত্বাধিকারী ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ‘BAF’ বাফ-এর প্রধান পৃষ্ঠপোষক আরিফ মইনুদ্দীন এবং দাতা সদস্য মো. তাওসিফ আহাম্মেদ জীবন।

এ সময় বক্তব্য দেন ‘BAF’ বাফ-এর সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ (সোহাগ), সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান (সবুজ), সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (রাকিব), সাংস্কৃতিক সম্পাদক জিহাদ হাসান, তানজিনা আক্তার ও তাসফিয়া জাহান অরুসহ অনেকে।

বক্তারা বলেন, ফ্রান্সে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করাই ‘BAF’- বাফ এর অন্যতম লক্ষ্য। প্রবাসে কুমিল্লা-৫-এর কোনো সদস্য মৃত্যুবরণ করলে মরদেহ দেশে আনা এবং তার পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক সহযোগিতামূলক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ‘উষা ফ্রান্স শাখা’ ও ‘আলোকিত বুড়িচং-২০২০’-এর ব্যানারে ফ্রান্সে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রবাসীরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহত্তর সাংগঠনিক পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ সালের আগস্টে ‘বুড়িচং এসোসিয়েশন ইন ফ্রান্স (BAF)’ বাফ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

গত ৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সাধারণ সভায় সবার সর্বসম্মতিক্রমে সংগঠনটির কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে আল-আমিন খান সভাপতি, সাইফুল রহমান ও শরিফ আহাম্মদ সিনিয়র সহ-সভাপতি, সাব্বির আহাম্মেদ (সোহাগ) সাধারণ সম্পাদক, নাজমুল হাসান (সবুজ) সাংগঠনিক সম্পাদক এবং মো. সোহেল রানা কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

পরে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে ‘BAF Picnic 2026’- (বাফ পিকনিক ২০২৬) এর ঘোষণা দেওয়া হয় এবং পিকনিকের আয়োজন করা হয়। এতে উপস্থিত প্রবাসীরা পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান।

সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে সিনিয়র সহ-সভাপতি শরিফ আহাম্মদের উদ্যোগে পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবারের সদস্য এবং শিশু-কিশোররা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন খান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল রহমান, সিনিয়র সহ-সভাপতি শরিফ আহাম্মদ, সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ (সোহাগ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল সবুজ, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা ও প্রচার সম্পাদক হাবিবুর রহমানকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ উপদেষ্টা মো. আবদুল বাতেন, জ্যেষ্ঠ উপদেষ্টা খিয়াং নয়ন (NK Nayan) এবং সিনিয়র উপদেষ্টা মজিবুর রহমান খানকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে ‘BAF’ বাফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন খান সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেন। তিনি সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দ, অনুষ্ঠানে আগত পরিবার, শিশু-কিশোরসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।