কুমিল্লার লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
কুমিল্লার লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লালমাই প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর লালমাই উপজেলা কমিটির সভাপতি শরিফ মজুমদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
সাংবাদিক রিয়াজ মোশেদ মাসুদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মুন্সি।
সভায় লালমাই উপজেলা শাখা গঠন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ১৭ সদস্যবিশিষ্ট লালমাই উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি রিয়াজ মোশেদ মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনতার প্রতিনিধি রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি জি টিভির প্রতিনিধি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাজকণ্ঠের প্রতিনিধি এস এম মনির, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা পপুলার টিভির প্রতিনিধি মোতালেব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি গাজী মামুন, অর্থ সম্পাদক দৈনিক ভোরের সূর্যোদয়ের অ্যাডভোকেট ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জিয়াউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দৈনিক দিনকালের প্রতিনিধি আফজাল হোসেন রনি এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাপ্তাহিক কুমিল্লার সময়ের প্রতিনিধি তমাল চন্দ্র বণিক।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি কামাল হোসেন ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী মাসুদ রানা।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি রবিউল আলম রবিন, দৈনিক সংবাদ সমাচারের প্রতিনিধি আখতারুজ্জামান বাবলু এবং লালমাই টিভির প্রতিনিধি রাসেল।
এদিকে নবগঠিত লালমাই উপজেলা শাখা কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি হিসেবে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবগঠিত লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনের সদস্যদের সোচ্চার থাকতে হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
