Spread the love

কুমিল্লার লালমাইয়ে মৃত মায়ের কবরের পাশে বসে এক এতিম শিশুর হৃদয়বিদারক কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন। ঘটনাটি আমলে নিয়ে শিশুটি ও তার সৎমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা হারানোর শোক বুকে নিয়ে ছোট্ট ছামিয়া আক্তার (১২) কবরের পাশে বসে অঝোরে কাঁদছে।

স্থানীয়রা জানান, সৎ মায়ের আচরণে অতিষ্ঠ হয়ে এমন অবস্থায় পড়ে শিশুটি।আবেগঘন এই দৃশ্য দ্রুতই প্রশাসনের নজরে আসে।

ঘটনার পরপরই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিশুটি ও তার সৎমা আয়েশা আক্তারকে ইউএনও কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে সৎমা নিজের আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কিছু না করার অঙ্গীকার করে মুচলেকা দেন। এ সময় লালমাই থানার ওসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পুনরায় কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *