বুড়িচং

বুড়িচংয়ে খাড়াতাইয়া যুবসমাজের উদ্যোগে ২০০ সুপারি গাছের চারা রোপণ

সবুজ ও বাসযোগ্য গ্রাম গড়ার প্রত্যয়ে কুমিল্লার বুড়িচংয়ে ২০০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। ‘খাড়াতাইয়া যুবসমাজ’-এর উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার কাটাখিল এলাকায় এসব চারা রোপণ করা হয়।

স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামের সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা বলেন, নিজেদের জন্মভূমির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এ উদ্যোগ অব্যাহত থাকবে। শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

‘খাড়াতাইয়া যুবসমাজ’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, তরুণদের এমন পরিবেশবান্ধব কার্যক্রম এলাকায় সবুজায়ন বাড়ানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।