কুমিল্লার বুড়িচং উপজেলায় কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মো. আদিল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৫ অক্টোবর (রোববার) সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজ আদিল বুড়িচং উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তার বয়স ১৪ বছর, উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
পরিবারের পক্ষ থেকে চাচা মো.রাকিব জানায়,আদিল আপন ভাতিজা।সে গত ২৫ অক্টোবর সকালে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।এ বিষয়ে বুড়িচং থানায় জিডি করা হয়েছে বলে জানান চাচা রাকিব।
কোনো সহৃদয় ব্যক্তি আদিলের সন্ধান পেলে অথবা তাকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।যোগাযোগ: ০১৭৪৪৮৫৩৩১০, ০১৭৩৯৫০৯৩৩৪।
একটি কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। কারও কাছে থাকা সামান্য তথ্যও আদিলের সন্ধান পেতে সহায়ক হতে পারে।
