Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৬টি সাধারণ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী, সংরক্ষিত ৩৫টি নারী আসন বিএনপি জোট এবং ১৩টি আসন জামায়াত জোট পেতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের এমপি চূড়ান্ত করতে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের প্রাধান্য দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মূল দল ও মহিলা দলের পাশাপাশি অতীত ও বর্তমান ছাত্রদলের সিনিয়র নেত্রীরাও আলোচনায় রয়েছেন।

এর মধ্যে আলোচনায় রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব, কুমিল্লার কৃতি সন্তান মাকসুদা রিমা। কলেজ জীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রী হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের বিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আন্দোলন, গণতান্ত্রিক কর্মসূচি এবং কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে নেতাকর্মীরা দাবি করেন।

মাকসুদা রিমা বলেন, “বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের সব আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম।” তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এমপি প্রার্থী হতে আগ্রহী ছিলাম। দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে পারিনি। তাই সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে কাজ করার সুযোগ চাই।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সবাইকে সঙ্গে নিয়ে দেশের ও মানুষের জন্য কাজ করবো।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *