Spread the love

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না সে বিষয়টি মনিটরিং করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে। পাশাপাশি প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।

এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী।এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন ডা. নুরুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *