Spread the love

নির্বাচনী বিরোধের জেরে কুমিল্লা-২ সংসদীয় আসনের হোমনা উপজেলায় ডহর গোপ গ্রামে ২২টি বসতঘরের হামলার অভিযোগ উঠেছে। ওই গ্রামের ভোট কেন্দ্রের বাইরে মারধরের জেরে ফলাফল পরবর্তী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরজমিন ঘুরে ভাঙচুরের এই দৃশ্য দেখা যায়।এদিকে এই গ্রামের বহু পুরুষ হুমকি ও মিথ্যা মামলার ভয়ে অন্যত্র চলে গেছে বলে বাড়িতে অবস্থানরত নারীরা জানিয়েছেন।হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের সমর্থক নসু মিয়া, জসিম ও শাহআলম জানান, বৃহস্পতিবার দুপুরে তাতুয়াকান্দির লোকজন জাল ভোট দিতে এলে কেন্দ্রের মূল সীমানায় তাদের সাথে প্রথমে বাকবিতণ্ডা হয়। এতে তাদের তিনজনের ওপর হামলা হয়।স্থানীয়রা জানান, ডহর গোপ কেন্দ্রটিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খানের তালা মার্কা ২১ ভোটে জয়ী হয়। কেন্দ্রে বিরোধের ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও আবুল খায়ের ডাক্তারেরসহ কয়েকটি বসতঘর হামলার শিকার হয়।এরপরে বিএনপি প্রার্থী সেলিম ভুইয়ার জয়ের খবর পেয়ে রাতে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ২২ টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছে।এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন বলেন, চারটি ইউনিয়নের দায়িত্বে ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীসহ কেন্দ্রের কাছাকাছি আসলে দু’পক্ষের লোকজন চলে যায়।এই কেন্দ্রের ফলাফল ঘোষণার পর বিভিন্ন বাড়িঘরে হামলা ভাংচুরের বিষয়ে তাকে ফোনে জানানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশিদ আলম চৌধুরী বলেন, হামলা ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি শুনেছেন, কিন্তু লিখিত অভিযোগ করা হয়নি। তবে স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *