Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে এ ফলাফল জানা গেছে।

কুমিল্লা-৬ (সদর) আসনে ১৯৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৬৭ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ৯৬ হাজার ৩১৬ ভোট।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে ভোটের সামগ্রিক ব্যবধান জানা যাবে।নির্বাচন কর্মকর্তারা জানান,পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার কার্যক্রম চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়